ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩

সোমবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ 

২০২৬ আগস্ট ১০ ০৮:৩৭:০৯

সোমবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ 

নিজস্ব প্রতিবেদক: কেনাকাটা বা প্রয়োজনীয় কাজে মার্কেটে যাওয়ার আগে জেনে নেওয়া জরুরি, কোন এলাকার দোকানপাট ও মার্কেট আজ বন্ধ। কারণ রাজধানীতে সপ্তাহের বিভিন্ন দিনে নির্দিষ্ট এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। আজ সোমবারও ঢাকার বেশ কয়েকটি এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। পাশাপাশি কিছু মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ

আজ সোমবার আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩ ও মিরপুর-১৪ এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

এ ছাড়া ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ও ক্যান্টনমেন্ট এলাকায়ও বন্ধ থাকবে দোকানপাট ও মার্কেট।

গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া এবং মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এলাকাও এ তালিকায় রয়েছে।

এ ছাড়া রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড় এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে।

অর্ধদিবস বন্ধ থাকবে যেসব মার্কেট

আজ অর্ধদিবস বন্ধ থাকবে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স ও বনানী সুপার মার্কেট।

এ ছাড়া ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট এবং তালতলা সিটি করপোরেশন মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে।

তালিকায় আরও রয়েছে কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

তাই সোমবার কেনাকাটা বা মার্কেটে যাওয়ার পরিকল্পনা থাকলে নির্ধারিত এলাকার সাপ্তাহিক বন্ধের বিষয়টি আগে জেনে বের হওয়া ভালো। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত