ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
রাষ্ট্রপতির শপথ ঘিরে ৬ বিশেষ কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, সুচারু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নতুন ছয়টি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
গত ৬ আগস্ট নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচন সম্পন্ন শেষে প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মীকে আহ্বায়ক এবং সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদকে সদস্য-সচিব করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অন্যান্য সব উপকমিটির কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করবে।
অন্যদিকে, প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলকে দুটি পৃথক কমিটির আহ্বায়ক করা হয়েছে। এর একটি ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি। এই কমিটি রাষ্ট্রপতি ও স্পিকারের শপথ পাঠের ফোল্ডার এবং কার্যক্রমের ধারাক্রম প্রস্তুত করবে। অপরটি অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি। বিভিন্ন দপ্তরের তথ্যের ভিত্তিতে অতিথিদের তালিকা ও আমন্ত্রণপত্র তৈরি করবে এই কমিটি।
আমন্ত্রণপত্র যথাসময়ে পৌঁছানো এবং অতিথিদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের নেতৃত্বাধীন বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটিকে।
এ ছাড়া অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরের আহ্বায়কত্বে গঠিত আসন ব্যবস্থাপনা কমিটি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি অনুযায়ী বঙ্গভবনে আসনবিন্যাস নিশ্চিত করবে।
একই সঙ্গে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমের নেতৃত্বে গঠিত অভ্যর্থনা কমিটি অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করে নেওয়া এবং নির্ধারিত আসনে বসতে সহায়তা করবে।
গঠিত এসব কমিটিকে দ্রুত সভা করে নিজেদের কর্মপরিকল্পনা গ্রহণ ও কার্য সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর