ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
দেরিতে আদালতে পৌঁছানোয় পেছাল পরীমনির জেরা
বিনোদন ডেস্ক: ঢাকার একটি আদালতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় চিত্রনায়িকা পরীমনির সাক্ষ্যগ্রহণের পরবর্তী ধাপের জেরা আবারও পিছিয়েছে। যানজটের কারণে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় রোববার তার জেরা নেওয়া সম্ভব হয়নি।
রোববার (৯ আগস্ট) ঢাকার নবম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন শুনানি শেষে আগামী ৩০ নভেম্বর পরীমনির জেরার জন্য নতুন দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা যায়, রোববার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, তার মক্কেল আদালতে আসছেন এবং দুপুর ১২টার দিকে তাকে জেরার জন্য সময় দেওয়া হলে তিনি উপস্থিত থাকতে পারবেন। পরে আদালত ওই সময় জেরার জন্য নির্ধারণ করেন।
দুপুর ১২টার পর পরীমনিকে দুইবার আদালতে উপস্থিত হওয়ার জন্য ডাকা হলেও তিনি তখনও পৌঁছাতে পারেননি। এর মধ্যে অন্যান্য মামলার শুনানি শেষ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট আসামিরাও আদালত প্রাঙ্গণ ছেড়ে যান।
পরে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সাংবাদিকদের বলেন, যানজটে আটকে পড়ায় পরীমনি নির্ধারিত সময়ে আদালতে পৌঁছাতে পারেননি। এ কারণে রোববার তার জেরা করা সম্ভব হয়নি। আদালত পরবর্তী শুনানির দিন হিসেবে ৩০ নভেম্বর নির্ধারণ করেছেন।
এর কিছুক্ষণ পর আদালত প্রাঙ্গণে পৌঁছান পরীমনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মামলাটির তিন আসামি হলেন ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা বর্তমানে জামিনে রয়েছেন। রোববার শহীদুল আলম আদালতে উপস্থিত না হয়ে সময় চেয়ে আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেন। অন্য দুই আসামি আদালতে হাজির ছিলেন।
২০২১ সালের ৮ জুন ঢাকার সাভারের বিরুলিয়ায় তুরাগ নদীর তীরে একটি বোট ক্লাবে নিজেকে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন পরীমনি। ঘটনার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শারীরিক নির্যাতন এবং ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এরপর ১৩ জুন রাতে গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলন করে অভিযোগের বিস্তারিত তুলে ধরেন এই অভিনেত্রী। পরদিন সাভার মডেল থানায় ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা করেন তিনি।
মামলা হওয়ার পর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক কামাল হোসেন। পরে ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
ওই বছরের ২৯ নভেম্বর আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন পরীমনি। তবে তার সাক্ষ্যগ্রহণ এখনো শেষ হয়নি। মামলাটির বিচার কার্যক্রম ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে রুদ্ধদ্বার কক্ষে চলছে।
নড়াইলের শামসুন্নাহার স্মৃতি ২০১৫ সালে ‘পরীমনি’ নামে ঢাকার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর তিনি দুই ডজনের বেশি চলচ্চিত্রে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে