ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে ২ বাংলাদেশি নাগরিকের মৃত্যু
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ার একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি, তবে তাদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে।
স্থানীয় সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুর্ঘটনাটি মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকায় ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার আই রোসলান মানস বলেন, সোমবার সময় সকাল ১০টার দিকে একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় ১২ জন দমকল কর্মী দ্রুত ঘটনাস্থলে যায়। আগুনে ট্রান্সফরমার রুমের ৪০ শতাংশ পুড়ে যায়। আগুনে চারজন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।
তিনি বলেন, আটকে পড়াদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন বাংলাদেশি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ