ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
মৃ/ত্যুর আগে ম্যারাডোনার শেষ কথার রহস্য এবার প্রকাশ্যে
স্পোর্টস ডেস্ক: মৃত্যুর আগে দিয়েগো ম্যারাডোনা যেন নিজেকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিলেন। ঠিকমতো নাওয়া-খাওয়া করতেন না, বিছানা থেকেও উঠতেন না। নিজের প্রতি চরম অনীহার মধ্য দিয়ে জীবনের প্রতি যেন বিতৃষ্ণ হয়ে উঠেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার।
২০২০ সালের ২৫ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ম্যারাডোনার। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর চিকিৎসায় নিয়োজিত ডাক্তার, সেবিকা ও অন্যদের মধ্যে ছিলেন এক স্বাস্থ্যকর্মী।
ম্যারাডোনার জীবনের শেষ সময়ের দিনগুলোর কথা আদালতে তুলে ধরেছেন ওই স্বাস্থ্যকর্মী। ম্যারাডোনার চিকিৎসা যথাযথ হয়নি এবং চিকিৎসকদের অবহেলার কারণে তাঁর বাবার মৃত্যু হয়েছে-এমন অভিযোগে মামলা করেছেন ম্যারাডোনার মেয়ে দালমা।
মামলার শুনানি চলছে। বৃহস্পতিবার বুয়েন্স এইরেসের আদালতে ওই স্বাস্থ্যকর্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মৃত্যুর আগের দিন আমি ম্যারাডোনাকে খেতে ডেকেছিলাম। কিন্তু খাবারে অরুচির কথা বলে ম্যারাডোনা বলেন, ‘ইয়া এস্তা।’ মানে, ‘সব শেষ।’’
পরের দিন সত্যিই ‘সব শেষ’ হয়ে যায়। পরপারে পাড়ি জমান আর্জেন্টিনার ফুটবল জাদুকর।
ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার অভিযোগে তাঁর মেয়ের করা মামলায় চিকিৎসকেরা দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের