ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সামরিক জোট চান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একটি ‘ঐক্যবদ্ধ সামরিক জোট’ গড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সঙ্গে ইসরাইলকে পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তান গুরুত্বপূর্ণ একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করার পর পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন খাজা আসিফ।
তিনি বলেন, ‘ইসরাইলের বর্তমান কর্মকাণ্ড এবং অতীতের ভূমিকা বিবেচনায় মুসলিম বিশ্বের দেশগুলোর একসঙ্গে দাঁড়িয়ে এর মোকাবিলা করা উচিত।’
খাজা আসিফ আরও বলেন, ‘আমার দৃষ্টিতে অন্তত এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে পুরো ইসলামী বিশ্বকে একসঙ্গে হয়ে এর মোকাবিলা করতে হবে।’
ফিলিস্তিনিদের অধিকার ও তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই সংকট চলতে থাকবে বলেও জানান তিনি।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইসরাইলের ‘ফিলিস্তিনবিরোধী ও ইসলামবিরোধী অবস্থান’ ক্ষমতায় কে থাকছে, তার ওপর নির্ভর করে পরিবর্তন হবে না।
তার অভিযোগ, ইসরাইল ভবিষ্যতেও এক মুসলিম দেশকে অন্য মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)