ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
আফগানিস্তানের বিশ্বকাপ নিশ্চিত, বাংলাদেশের কী হবে
স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। আইসিসি র্যাংকিংয়ের সেরা ১০টি দেশ সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।
গত বুধবার আয়ারল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সুবিধা পায় আফগানিস্তান। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। অন্যদিকে, বিশ্বকাপের মূলপর্বে সরাসরি জায়গা নিশ্চিত করতে আফগানিস্তানের প্রয়োজন ছিল একটি জয়।
গতকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৯২ রানের ব্যবধানে হারিয়ে সেই জয় তুলে নেয় আফগানিস্তান। এর মধ্য দিয়ে ২০২৭ বিশ্বকাপের মূলপর্বে সরাসরি খেলা নিশ্চিত করেছে তারা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের র্যাংকিংয়ের ভিত্তিতে দুই আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েসহ ১০টি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি চারটি দল আসবে যোগ্যতা অর্জন পর্ব পেরিয়ে।
এই মুহূর্তে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান অষ্টম। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের র্যাংকিংয়ে নবম স্থানে নেমে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে আফগানদের।
অন্যদিকে, আয়ারল্যান্ড র্যাংকিংয়ের ১২ নম্বরে রয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের পক্ষে সেরা ৯ দলের মধ্যে উঠে আসা সম্ভব নয়। তাই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে আইরিশদের যোগ্যতা অর্জন পর্ব খেলতে হবে।
দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আরও সাতটি দেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। দেশগুলো হলো-ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। অর্থাৎ এখন পর্যন্ত মোট ৯টি দেশের বিশ্বকাপের মূলপর্বে খেলা নিশ্চিত।
জিম্বাবুয়ে র্যাংকিংয়ে ১১ নম্বরে থাকলেও বিশ্বকাপের আয়োজক হওয়ার সুবাদে তারা সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে।
আরও একটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সেই একটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ বর্তমানে র্যাংকিংয়ের নবম স্থানে, আর ওয়েস্ট ইন্ডিজ রয়েছে দশম স্থানে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী