ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

২০২৬ আগস্ট ০৮ ১৬:১৪:০৭

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: একটি মহল দেশে ‘অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে’ বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্ব পড়ে বিএনপির ওপর। বিএনপি যখন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ করছে, তখন একটি মহল, একটি দল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তিনি বলেন, ‘আমি মনে করি, এটা অন্যায় হবে; তারা এই কাজটি করছেন দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি এজন্য বললাম যে আমাদের সকলকে সজাগ ও সচেতন থাকতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, যখনই দেশ ওপরে উঠতে থাকে, তখনই একটি মহল দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পেছনে ঠেলে দিতে চায়। তিনি বলেন, ‘আমরা মনে করি, দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি আপনাদের কাছে বলছি, আপনারা সবচাইতে উচ্চশিক্ষিত মানুষ সমাজে এবং দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা কাজ করছেন। আপনাদেরকে আজকে এই কথাগুলো জনগণের মধ্যে প্রচার করতে হবে যে, দেশের জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং তারেক রহমানের নেতৃত্বে একটা বাংলাদেশ দরকার। যে বাংলাদেশে আমরা নতুন করে একটা উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের রাষ্ট্র আমরা গড়ে তুলতে চাই, সমাজ করে তুলতে চাই।’

তিনি বলেন, ‘আসুন এই লক্ষ্যে আমরা শপথ নিই, আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ করব এবং আমাদের স্লোগান হবে “সবার আগে বাংলাদেশ”।’

মির্জা ফখরুল জানান, সরকার জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করবে। নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী তাঁর ‘প্ল্যান’ বাস্তবায়নে কাজ করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জে এম জাহিদ হোসেন, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল প্রমুখ।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ফের দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: একদিনের ব্যবধানেই দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৪... বিস্তারিত