ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে ভিসা বাড়ছে বাংলাদেশিদের
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের মে থেকে আগস্ট এই চার মাসে ভারত ও চীনের নাগরিকদের এফ-১ শিক্ষার্থী ভিসা দেওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমেছে। আগের কয়েক বছরের গড়ের তুলনায় ভারতীয় নাগরিকদের ভিসা ইস্যু কমেছে প্রায় ৬০ শতাংশ এবং চীনা নাগরিকদের ক্ষেত্রে ৪৬ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য এবং সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের মে-আগস্টে ভারতীয় নাগরিকদের ২২ হাজার ১৪৯টি এফ-১ ভিসা দেওয়া হয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সালের একই সময়ের গড় ছিল ৫৫ হাজার ৭১৭টি। ২০২০ সালের করোনা মহামারির কারণে ওই বছরের তথ্য গড় হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে আট বছরের গড়ের তুলনায় ২০২৫ সালে ভারতীয়দের ভিসা ইস্যু কমেছে প্রায় ৬০ শতাংশ।
২০২৪ সালের একই সময়ে ভারতীয় নাগরিকদের ৫৮ হাজার ৬৯৪টি এফ-১ ভিসা দেওয়া হয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ভিসা ইস্যু কমেছে প্রায় ৬২ শতাংশ।
চীনা নাগরিকদের ক্ষেত্রেও বড় ধরনের পতন দেখা গেছে। ২০২৫ সালের মে-আগস্টে তাঁদের ৪০ হাজার ৩৪টি এফ-১ ভিসা দেওয়া হয়। ২০১৭-২০২৪ সালের একই সময়ের গড় ছিল ৭৩ হাজার ৮৫৩টি। ফলে গড়ের তুলনায় ভিসা ইস্যু কমেছে ৪৬ শতাংশ। ২০২৪ সালের একই সময়ে চীনা নাগরিকদের ৬১ হাজার ৭৫টি ভিসা দেওয়া হয়েছিল। সেই হিসাবে এক বছরে ভিসা ইস্যু কমেছে প্রায় ৩৪ শতাংশ।
মে থেকে আগস্ট সময়টিকে তুলনার জন্য নেওয়া হয়েছে, কারণ বছরের মোট এফ-১ ভিসার বড় অংশ এই চার মাসে দেওয়া হয়। ২০২৪ সালে ভারতীয় নাগরিকদের পাওয়া মোট এফ-১ ভিসার ৭৭ শতাংশ এবং চীনা নাগরিকদের পাওয়া ভিসার ৭৬ শতাংশ এই সময়ের মধ্যে ইস্যু করা হয়েছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ‘ওপেন ডোরস ২০২৫’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪/২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ১৫৬ জন। আগের শিক্ষাবর্ষে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৯৯ জন। অর্থাৎ এক বছরে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৭ দশমিক ৯ শতাংশ।
২০২৪/২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট ১১ লাখ ৭৭ হাজার ৭৬৬ জন আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন। এর মধ্যে ভারতীয় শিক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬৩ হাজার ১৯ জন, যা মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ৩০ দশমিক ৮ শতাংশ। চীনা শিক্ষার্থী ছিলেন ২ লাখ ৬৫ হাজার ৯১৯ জন, যা মোটের ২২ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ ভারত ও চীনের শিক্ষার্থীরাই যুক্তরাষ্ট্রের মোট আন্তর্জাতিক শিক্ষার্থীর ৫৩ দশমিক ৪ শতাংশ।
এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি শিক্ষার্থী পাঠিয়েছে ভারত। এরপর রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, নেপাল, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও পাকিস্তান। ২০২৪/২৫ শিক্ষাবর্ষে দক্ষিণ কোরিয়া থেকে ৪২ হাজার ২৯৩, ভিয়েতনাম থেকে ২৫ হাজার ৫৮৪, নেপাল থেকে ২৪ হাজার ৮৯০, তাইওয়ান থেকে ২৩ হাজার ২৬৩, বাংলাদেশ থেকে ২০ হাজার ১৫৬, জাপান থেকে ১৩ হাজার ৮১৪ এবং পাকিস্তান থেকে ১৩ হাজার ১৬৫ জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু