ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
দেব-শুভশ্রীর আলিঙ্গনের ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক: টালিউডের অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সিনেমা ‘দেশু ৭’ আগামী দুর্গাপূজায় মুক্তির লক্ষ্যে পুরোদমে চলছে শুটিং। ‘দাদাগিরি’র পাশাপাশি সিনেমাটির কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন দেব। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির শুটিংয়ের বেশ কিছু ঝলকও প্রকাশ্যে এসেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ‘দেশু ৭’ সিনেমার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেখানে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনির্বাণ ও শুভশ্রী গাঙ্গুলিকে। অভিনেত্রীর গলায় মালা এবং পরনে হালকা রঙের শাড়ি। তার উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, তিনি কোনো নেত্রীর চরিত্রে অভিনয় করছেন। গাড়ির নিচে দাঁড়িয়ে গম্ভীর মুখে সবাইকে দৃশ্যটি বুঝিয়ে দিচ্ছিলেন দেব।
তবে এটিই প্রথম নয়। এর আগেও দেবের সিনেমার শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে দেব-শুভশ্রীর আসন্ন সিনেমাটির এখন পর্যন্ত একটি পোস্টারই প্রকাশ্যে এসেছে। সিনেমা সম্পর্কে এর বেশি কিছু জানা যায়নি।
বিভিন্ন কারণে ‘দেশু ৭’ সিনেমাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রায় ১০ বছর পর এই সিনেমার মাধ্যমে আবারও জুটি বাঁধতে চলেছেন দেব ও শুভশ্রী। অন্যদিকে একসময় ব্যান থাকা অনির্বাণও বড়পর্দায় ফিরছেন। সবচেয়ে বড় বিষয়, এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার পরিচালকের আসনে বসেছেন ‘পাগলু’খ্যাত অভিনেতা দেব।
এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে দেওয়া দেবের একটি পোস্টও নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে ভাইরাল হয়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছোট ক্লিপিং। দেবের ফ্যান পেজ থেকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, কালো পোশাক ও রোদচশমা পরে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন দেব। বিমানবন্দরে নেমে উপস্থিত সবার উদ্দেশে হাতজোড় করে নমস্কার জানান ‘পাগলু’খ্যাত এই অভিনেতা।
এরই মধ্যে সাংবাদিকেরা দেবকে ঘিরে ধরেন। তবে সবাইকে উপেক্ষা করে হঠাৎ পেছনে ফিরে সহ-অভিনেত্রী ও বন্ধু শুভশ্রী গাঙ্গুলিকে জড়িয়ে ধরেন তিনি। দেব ও শুভশ্রীর সেই আলিঙ্গনের মুহূর্ত দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শুভশ্রীকে আলিঙ্গন করার পর গাড়িতে উঠে পড়েন দেব। ফ্যান পেজের পক্ষ থেকে দাবি করা হয়েছে, লাদাখে শুটিং শেষ করে দেব-শুভশ্রী বাড়ি ফিরেছেন। ফেরার পথে একে অপরকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত দেখে আবারও নস্টালজিয়ায় ভেসেছে একটি পুরো প্রজন্ম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের