ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল লোগো পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে অফিসিয়াল লোগো পরিবর্তন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে এখন থেকে বোর্ডের সব ধরনের দাপ্তরিক নথিতে নতুন লোগো ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০ অনুযায়ী প্রতিষ্ঠানটির নাম ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড’। তবে বর্তমানে ব্যবহৃত অফিসিয়াল লোগোতে ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা’ লেখা রয়েছে। আইনের সঙ্গে সামঞ্জস্য রাখতে এখন থেকে নির্ধারিত নতুন অফিসিয়াল লোগো ব্যবহার করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, বোর্ড থেকে জারি করা সব ধরনের পত্র, প্যাড, খাম, নোটশিট, শিক্ষার্থীদের নিবন্ধনপত্র, প্রবেশপত্র, নম্বরপত্র, সনদ, ট্যাবুলেশন শিটসহ সংশ্লিষ্ট সব দাপ্তরিক নথিতে নতুন লোগো ব্যবহার করা হবে।
তবে আগে থেকে মুদ্রিত কাগজপত্রের মজুত শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ব্যবহার করা যাবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।
এ নির্দেশনার অনুলিপি পরীক্ষা নিয়ন্ত্রক, মাদ্রাসা পরিদর্শক, প্রকাশনা নিয়ন্ত্রক, কম্পিউটার কেন্দ্র, আইসিটি সেল, আঞ্চলিক কার্যালয়সহ বোর্ডের সংশ্লিষ্ট সব শাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের