ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ব্র্যান্ড ভ্যালুতে সবার শীর্ষে শাহরুখ
বিনোদন ডেস্ক: ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে ভারতের সব তারকাকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন বলিউড তারকা শাহরুখ খান। আন্তর্জাতিক ফিনান্সিয়াল ও বিজনেস কনসাল্টিং প্রতিষ্ঠান ‘ক্রল’-এর প্রকাশিত ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৫’-এ এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে শাহরুখের বর্তমান ব্র্যান্ড ভ্যালু নির্ধারণ করা হয়েছে ১৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার।
নতুন এ তালিকায় তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন। ‘ক্রল’ ভারতের শীর্ষ ২৫ জন তারকার ব্র্যান্ড ভ্যালুর তালিকা প্রকাশ করেছে, যেখানে তাদের সম্মিলিত ব্র্যান্ড মূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (২ বিলিয়ন ডলার)।
গত বছরের তালিকায় শাহরুখ খান ছিলেন তৃতীয় স্থানে। সে সময় তার ব্র্যান্ড মূল্য ছিল প্রায় ১৪ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে তার ব্র্যান্ড মূল্য বেড়েছে ২২ শতাংশ, যা তার ক্রমবর্ধমান জনপ্রিয়তারই প্রতিফলন।
গত এক বছরে শাহরুখ একাধিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা এন্ডোর্সমেন্টে যুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ক্যাস্ট্রল, জয় পার্সোনাল কেয়ার ও ক্যান্ডেরে। এ ছাড়া হুন্দাই, মিন্ত্রা এবং এয়ারবিএনবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন।
অন্যদিকে, গত বছর শীর্ষে থাকা ক্রিকেট তারকা বিরাট কোহলি এবার নেমে গেছেন তৃতীয় স্থানে। তার বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১৫ কোটি ৮৪ লাখ মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অভিনেতা রণবীর সিং, যার ব্র্যান্ড মূল্য ১৬ কোটি ২৯ লাখ মার্কিন ডলার।
এদিকে শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘কিং’-এর কাজ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন কন্যা সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চনসহ বলিউডের আরও অনেক তারকা। চলতি বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তির কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি