ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
নতুন আইন কার্যকর, গাঁজা চাষ ও ঔষধি ব্যবহারে অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের বিতর্ক ও আলোচনার পর নেপালের গণ্ডকী প্রদেশে গাঁজা চাষ এবং এর ঔষধি ব্যবহারের অনুমোদনসংক্রান্ত নতুন আইন কার্যকর হয়েছে। সোমবার (৩ আগস্ট) প্রদেশটির প্রধান বিলে সম্মতি দেওয়ার পর আইনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। খবর ডয়চে ভেলের।
নতুন আইনের আওতায় স্থানীয় কৃষকেরা গণ্ডকী প্রদেশ কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতিপত্র বা লাইসেন্স নিয়ে গাঁজা চাষ করতে পারবেন। তবে পুরো চাষাবাদ কার্যক্রম প্রশাসনের কঠোর নজরদারিতে পরিচালিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।
‘কাঠমন্ডু পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশসভার ক্ষমতাসীন জোট ও বিরোধী দলের সদস্যরা সর্বসম্মতিক্রমে এই আইন পাস করেন।
পোখারা শহরসহ জনপ্রিয় পর্যটনকেন্দ্র এবং নেপালের বিখ্যাত পর্বতমালা ও হাইকিং ট্রেইলের জন্য গণ্ডকী প্রদেশ সুপরিচিত। জাতীয় পর্যায়ে গাঁজার চাষ, সংরক্ষণ ও সেবনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকলেও প্রদেশটির এই উদ্যোগ দেশটিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
নেপালের প্রচলিত কেন্দ্রীয় আইন অনুযায়ী, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাঁজা নিজের কাছে রাখলে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড হতে পারে। অন্যদিকে, বাণিজ্যিকভাবে গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহের অপরাধে পরিমাণভেদে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।
উল্লেখ্য, নেপালে মারিজুয়ানা বা গাঁজা প্রাকৃতিকভাবে জন্মায় এবং দেশটির বহু ধর্মীয় উৎসব ও সংস্কৃতির সঙ্গে এর ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সত্তরের দশকের শেষ দিকে আন্তর্জাতিক চাপের মুখে নেপাল সরকার মারিজুয়ানা নিষিদ্ধ ঘোষণা করে এবং সে সময় দেশটিতে অবস্থানরত বিপুল সংখ্যক ‘হিপ্পি’ পর্যটককে বিতাড়িত করে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অধিকারকর্মী ও কৃষকেরা গাঁজার বৈধতা পুনর্বহালের দাবি জানিয়ে আসছিলেন। গণ্ডকী প্রদেশের এ পদক্ষেপের পর নেপালের কেন্দ্রীয় আইনে এর কী ধরনের প্রভাব পড়ে, সেটিই এখন পর্যবেক্ষণের বিষয়।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি