ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে: ভূমিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান অন্য কোথাও স্থানান্তর করা হবে না। নেসকোসহ কোনো কিছুই রাজশাহী থেকে সরবে না বলে তিনি মন্তব্য করেন।
বুধবার জুলাই আন্দোলন উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে কোথাও যাবে না। রাজশাহী ফার্স্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতেই আমার জন্ম। এই মাটিতেই আমার মৃত্যু হবে। এটিই আমার আকাঙ্ক্ষা, এটিই আমার চাওয়া। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন।’
জেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদসহ পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উল্লেখ্য, আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় রাজশাহীতে ছিল। সম্প্রতি বগুড়াতেও একটি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় স্থাপন করা হয়েছে। দেশের প্রতিটি বিভাগে এ ধরনের একটি করে কার্যালয় থাকলেও এ ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে শুধু রাজশাহী বিভাগ।
এদিকে জানা গেছে, রাজশাহী থেকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে রাজশাহীবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা