ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
চন্দিপুরা ভাইরাসের আক্রমণে ২২ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: মস্তিষ্কে প্রদাহজনিত রোগ সৃষ্টিকারী চন্দিপুরা ভাইরাসের প্রাদুর্ভাবে ভারতে অন্তত ২২ শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গুজরাট ও রাজস্থানে ন্যাশনাল রেসপন্স টিম (এনআরটি) মোতায়েন করেছে দেশটির সরকার। খবর আনাদোলু এজেন্সির।
বুধবার (৫ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এ দল স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রোগ নিয়ন্ত্রণ, আক্রান্তদের চিকিৎসা এবং জনস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদারে কাজ করবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, চন্দিপুরা ভাইরাস সাধারণত বর্ষা মৌসুমে বালুমাছি, মশা এবং অন্যান্য বাহক পোকামাকড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ভাইরাস মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিসের কারণ হতে পারে, যা দ্রুত জটিল ও প্রাণঘাতী রূপ ধারণ করতে সক্ষম।
প্রাদুর্ভাবের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে গুজরাটে। রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া জানান, এ পর্যন্ত ১৮৪ জনের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের শরীরে চন্দিপুরা ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিকে, গত মাসে রাজস্থানেও এ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি জোরদার, দ্রুত রোগ শনাক্তকরণ, মশা ও অন্যান্য বাহক পোকা দমন এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালানো হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের জ্বর, খিঁচুনি কিংবা স্নায়বিক জটিলতার লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট