ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
সাউথইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। বিভিন্ন বিভাগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের জন্য প্রকাশিত এ বিজ্ঞপ্তির আওতায় আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিভাগভেদে আবেদন গ্রহণ চলবে আগামী ৬, ১২ ও ১৮ আগস্ট ২০২৬ পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তবে পদসংখ্যা নির্ধারণ করা হয়নি। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৭৫ থাকতে হবে।
নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপদ্ধতি, পদের বিস্তারিত বিবরণ এবং অন্যান্য শর্ত সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বিভাগভেদে আবেদন গ্রহণের শেষ তারিখ ৬, ১২ ও ১৮ আগস্ট ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ