ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ ক্যাটাগরিতে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন বিভাগে ৭ ক্যাটাগরির পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক পদে মেডিসিন, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, সার্জারি, চর্ম ও যৌন, অর্থোপেডিক সার্জারি, কার্ডিওলজি, হেমাটোলজি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য এমবিবিএসসহ এমডি/এফসিপিএস/এমএস/এমফিল ডিগ্রি থাকতে হবে।
সহযোগী অধ্যাপক পদে সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, নেফ্রোলজি, ইএনটি, এনাটমি, কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ, ফরেনসিক মেডিসিন এবং প্যাথলজি বিভাগে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের এমবিবিএসসহ এমডি/এফসিপিএস/এমএস/এমফিল ডিগ্রি থাকতে হবে।
সহকারী অধ্যাপক পদে মেডিসিন, সার্জারি, চর্ম ও যৌন, অর্থোপেডিক সার্জারি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি ও থেরাপিউটিকস, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, গ্যাসট্রোএন্টেরোলজি, রিউম্যাটোলজি, ভাস্কুলার সার্জারি, এন্ডোক্রাইনোলজি এবং নিউক্লিয়ার মেডিসিন বিভাগে নিয়োগ দেওয়া হবে। এ পদের জন্য এমবিবিএসসহ এমডি, ডি-অর্থো, এফসিপিএস, এমএস, এমফিল, ডিডিভি, ডিএ, এমপিএইচ, ডিসিএইচ ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
এ ছাড়া আরএস/আরপি পদে মেডিসিন, সার্জারি এবং গাইনোকোলজি ও অবস্টেট্রিকস বিভাগে এমবিবিএসসহ এমডি, এমএস অথবা এফসিপিএস ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়া হবে।
রেজিস্ট্রার পদে মেডিসিন, সার্জারি এবং গাইনোকোলজি ও অবস্টেট্রিকস বিভাগে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
সহকারী রেজিস্ট্রার পদে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, নবজাতক ও শিশু, চক্ষু এবং অর্থোপেডিক সার্জারি বিভাগে নিয়োগ দেওয়া হবে। এ পদেও এমবিবিএস ডিগ্রির পাশাপাশি এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
এ ছাড়া মেডিকেল অফিসার পদে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি ও অবস্টেট্রিকস, ইউরোলজি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি এবং পেডিয়াট্রিক অ্যান্ড এনআইসিইউ বিভাগে নিয়োগ দেওয়া হবে। এ ক্ষেত্রেও এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ ‘অধ্যক্ষ’ বরাবর আবেদন করতে পারবেন। পাশাপাশি পদের নাম উল্লেখ করে [email protected] ই-মেইল ঠিকানায়ও আবেদনপত্র পাঠানো যাবে।
আবেদন গ্রহণের শেষ তারিখ ৭ আগস্ট ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ