×

ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৬ আগস্ট ০৫ ০৯:৩০:৪৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকালে ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরটির কার্যক্রম শুরু হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরের ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি, দলিল, আলোকচিত্র ও সংশ্লিষ্ট উপকরণ সংরক্ষণের উদ্দেশ্যে এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উদ্বোধনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণে নতুন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত