ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, শোকজ ৩ শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রে এইচএসসির মনোবিজ্ঞান পরীক্ষা দিয়েছেন ১৪ পরীক্ষার্থী। এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে পাস করা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইবরাহীম খাঁ সরকারি কলেজ কেন্দ্রের সচিবসহ তিন শিক্ষককে শোকজ করেছে প্রশাসন।
রোববার (২ আগস্ট) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, ইবরাহীম খাঁ সরকারি কলেজ কেন্দ্রের অধীনে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজ এবং নিকরাইলের শমসের ফকির ডিগ্রি কলেজের ১৪ শিক্ষার্থী শনিবার মনোবিজ্ঞান পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার সময় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে প্রশ্নপত্র মিলিয়ে শিক্ষার্থীরা বুঝতে পারেন, তারা আগের বছরের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। পরে তারা বিষয়টি নিজ নিজ কলেজ কর্তৃপক্ষকে জানান। এরপর ইবরাহীম খাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের আশ্বাস দেয়।
অভিযোগ রয়েছে, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি ইবরাহীম খাঁ সরকারি কলেজের কেন্দ্র সচিব প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেননি।
শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, পরীক্ষা শেষে প্রশ্নপত্র মিলিয়ে তারা জানতে পারেন এটি ২০২৫ সালের প্রশ্ন। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটেছে। এখন তাদের পরীক্ষা কীভাবে মূল্যায়ন হবে, তা নিয়ে তারা শঙ্কিত।
লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. আউয়াল আল হাবিব বলেন, বিষয়টি ইবরাহীম খাঁ সরকারি কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা শিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন।
ইবরাহীম খাঁ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তিন শিক্ষককে শোকজ করা হয়েছে। পাশাপাশি দুজনকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন দুজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ১৪ শিক্ষার্থীর উত্তরপত্র ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ীই মূল্যায়ন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি কেন্দ্র সচিব তাদের জানাননি। রাতে অন্য এক শিক্ষকের মাধ্যমে বিষয়টি জানার পর শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। বোর্ড থেকে ১৪ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু