ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
বিরল সূর্যগ্রহণে বিশ্বের নজর স্পেনের ছোট্ট এক গ্রামে
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের বুরগোস প্রদেশের ছোট্ট গ্রাম আভেয়ানোসা দে মুনিও। নেই কোনো দোকান, নেই রেস্তোরাঁ। হাতে গোনা কয়েকজন বাসিন্দা নিয়ে নিরিবিলি এই জনপদে সপ্তাহে মাত্র একবার একটি বেকারির গাড়ি আসে। তখনই কিছুটা প্রাণচাঞ্চল্য দেখা যায়। তবে চলতি বছর এই শান্ত গ্রামই বিশ্বের অন্যতম আলোচিত স্থানে পরিণত হতে যাচ্ছে।
আগামী ১২ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত হবে একটি পূর্ণ সূর্যগ্রহণ। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। বিজ্ঞানী মারিয়া তেরেসা লোপেজ সানচেজের ভাষ্য, স্পেনের মূল ভূখণ্ড থেকে ১৯১২ সালের পর এবারই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব হবে।
বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, সূর্যগ্রহণের পথটি হবে অত্যন্ত সরু এবং আভেয়ানোসা দে মুনিও সেই পথের মধ্যেই অবস্থিত। চারপাশে বিস্তীর্ণ খোলা মাঠ ও পাহাড় থাকায় দিগন্ত স্পষ্ট দেখা যায়। পাশাপাশি কৃত্রিম আলোর উপস্থিতিও খুব কম। ফলে সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য স্থানটি আদর্শ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষ এই সূর্যগ্রহণ ঘটবে সূর্যাস্তের ঠিক আগে। ফলে একই দিনে দুইবার সূর্যাস্তের মতো অন্ধকার নেমে আসবে। এ প্রসঙ্গে মারিয়া তেরেসা লোপেজ সানচেজ বলেন, এটি হবে ‘কয়েক মিনিটের মধ্যে দুইবার সূর্যাস্ত দেখার মতো’ অভিজ্ঞতা।
গ্রামের বাসিন্দা সারা আলভারেজ রদ্রিগেজ জানান, গুহার দিকের উঁচু স্থানে উঠলে পুরো দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। ১৯৩৭ সালে এই গ্রামেই জন্ম নেওয়া সারা সারাজীবন এখানেই বসবাস করছেন। তার ভাষ্য, ১৯৫০-এর দশকে গ্রামটিতে প্রায় ২০০ জন মানুষের বসবাস ছিল। পরে কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়া এবং কর্মসংস্থানের অভাবে অধিকাংশ মানুষ শহরে চলে যান।
পূর্ণ সূর্যগ্রহণকে ঘিরে এখন আবার গ্রামে ফিরতে শুরু করেছেন বহু পুরোনো বাসিন্দা। রাউল গ্রান্দে রেভিয়া পরিবার ও বন্ধুদের নিয়ে প্রায় ২০ সদস্যের একটি দল নিয়ে সেখানে যাচ্ছেন। শুধু স্পেনের বিভিন্ন অঞ্চল থেকেই নয়, যুক্তরাজ্য, ফ্রান্স ও ভেনেজুয়েলা থেকেও বহু মানুষ গ্রামটিতে আসার পরিকল্পনা করেছেন। এমনকি কাছাকাছি একটি হোটেল ২০২২ সাল থেকেই সম্পূর্ণ বুকড রয়েছে।
শুধু পূর্ণ সূর্যগ্রহণই নয়, একই রাতে আকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেক বিরল মহাজাগতিক ঘটনা। সেদিন রাতেই দেখা যাবে পার্সিড উল্কাবৃষ্টি, যা এ অভিজ্ঞতাকে আরও বিশেষ করে তুলবে।
এই দুই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার কারণে গ্রহণের দিন দীর্ঘদিনের নিরিবিলি আভেয়ানোসা দে মুনিও আবারও মানুষের কোলাহলে মুখর হয়ে উঠবে। কয়েক মিনিটের জন্য দুইবার অন্ধকার নেমে আসার সেই বিরল দৃশ্য দেখতে বিশ্বের নানা প্রান্তের মানুষের মিলনমেলায় পরিণত হবে ভুলে যাওয়া এই ছোট্ট গ্রাম।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি