ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
যে কৌশলে যুক্তরাষ্ট্রকে চাপে রাখছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায়ে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রুট ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। সরাসরি সামরিক জয়ের পথে না গিয়ে নিয়ন্ত্রিত মাত্রায় সংঘাত ছড়িয়ে দিয়ে ওয়াশিংটনের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে তেহরান।
ইরানের লক্ষ্য, হরমুজ প্রণালিতে দেশটির ভূমিকাকে মেনে নিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা। বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করে আলোচনার টেবিল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে দেশটি।
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়তে অনিচ্ছুক—এই পরিস্থিতিকে কাজে লাগাচ্ছেন তেহরানের রেভলুশনারি গার্ডের কমান্ডাররা। ইরান মনে করছে, অতীতে যুক্তরাষ্ট্রের প্রতি নমনীয় অবস্থানই ওয়াশিংটনের চাপ বাড়িয়েছে। তাই আলোচনায় যাওয়ার আগে নিজেদের শক্ত অবস্থান প্রতিষ্ঠা করতে চাইছে তারা।
তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং বাণিজ্যিক জাহাজ থেকে ফি আদায়ের বিষয়ে ইরানের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের এই কৌশলের কারণে পশ্চিমা শক্তিগুলো সরাসরি সামরিক সংঘাতের পরিবর্তে বাণিজ্যিক রুট সুরক্ষার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করে প্রতিপক্ষকে রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দেওয়াকে নিজেদের সাফল্য হিসেবে দেখছে তেহরান।
তবে উভয় পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে না আসায় দীর্ঘমেয়াদি এই ধৈর্যের লড়াই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর