ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ভোলার ফাহিম
নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলার মেধাবী শিক্ষার্থী মাহবুবুর রহমান ফাহিম ইন্দোনেশিয়ার স্টেট ইসলামিক ইউনিভার্সিটি অব জেম্বেরে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়টির গ্রহণপত্র অনুযায়ী, সম্পূর্ণ অর্থায়নে সেখানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন তিনি। এ অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
মাহবুবুর রহমান ফাহিম ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন হাজী বাড়ির বাসিন্দা। তিনি ২০১৭ সালে লালমোহন মডেল মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে ২০২৩ সালে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৪.৮৮ এবং ২০২৫ সালে ঢাকার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় জিপিএ-৫.০০ অর্জন করেন।
ফাহিমের বাবা মো. ওমর ফারুক করিমগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক এবং মা জান্নাতুল ফেরদাউস একজন গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন লালন করে আসছিলেন।
নিজের অনুভূতি জানিয়ে মাহবুবুর রহমান ফাহিম বলেন, ‘আল্লাহর অশেষ রহমত, মা-বাবার দোয়া এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার কারণেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে ভালোভাবে পড়াশোনা করতে চাই। ভবিষ্যতে অর্জিত জ্ঞান দেশের শিক্ষা ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে চাই।’
ফাহিমের এই সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন। তাদের প্রত্যাশা, বিদেশে উচ্চশিক্ষা শেষে তিনি অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত