ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি, দলীয় প্রার্থী মনোনয়ন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকের মূল আলোচ্য বিষয় হতে পারে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, চলতি আগস্ট মাসের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটির শীর্ষ নেতৃত্ব। এ কারণে দলীয় প্রার্থী নির্ধারণের বিষয়টি স্থায়ী কমিটির বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপরই ন্যস্ত করা হতে পারে বলে ধারণা করছেন দলের একাধিক নেতা।
এর আগে গত ২৬ জুলাই বগুড়ায় এক কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি নির্দলীয় কাউকে মনোনয়ন দেওয়া হবে, সে সিদ্ধান্ত সংবিধান ও আইনের আলোকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে।
যদিও বিএনপির জ্যেষ্ঠ নেতারা এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে দলীয় অন্দরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। দীর্ঘ সময় ধরে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন, রাজনৈতিক সংকট মোকাবিলায় নেতৃত্ব, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলীয় গণ্ডির বাইরে গ্রহণযোগ্যতা তাকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়া স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় ও রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে।
বিএনপির নীতিনির্ধারকদের মতে, রাষ্ট্রপতির পদ শুধু আনুষ্ঠানিক নয়; সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখা এবং রাজনৈতিক সংকটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণে এ পদে মনোনয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।
আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের