ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, এসএসসি পাশেই আবেদন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) রাজস্বখাতভুক্ত ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৫৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ আগস্ট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘শিক্ষানবিশ এসবিএ-এ’ পদে আবেদন করতে প্রার্থীকে এইচএসসি (বিজ্ঞান) বা সমমানের (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএর নিচে ফলাফল গ্রহণযোগ্য হবে না।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম করার সক্ষমতার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ও স্থাপনায় ওঠানামা করার সক্ষমতাও থাকতে হবে।
বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছর।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা।
আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৩ আগস্ট ২০২৬ থেকে এবং আবেদন করা যাবে ২৩ আগস্ট ২০২৬ পর্যন্ত। আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি