ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা
নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়া ন্যাশনাল সিটিজেনস পার্টির (এনসিপি) আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনসিপির কয়েকজন নেতাকর্মীর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এনসিপি সূত্রের দাবি, পুলিশের উপস্থিতিতেই হামলাটি চালানো হয়। একপর্যায়ে এনসিপির মিডিয়া টিম বহনকারী একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে প্রবেশ করলে হামলাকারীরা রাষ্ট্রীয় ওই প্রতিষ্ঠানের ভেতরেও ঢুকে অতর্কিত তাণ্ডব চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা মাইক্রোবাসটি ভাঙচুর করার পাশাপাশি দায়িত্ব পালনরত সাংবাদিকদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটিতে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি কয়েকজন সাংবাদিকও গুরুতর আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু