ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আর্জেন্টিনা তারকার বিদায়ে ফিফা সভাপতির আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিকোলাস ওতামেন্দি। তাঁর বিদায়ের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে আর্জেন্টাইন এই ডিফেন্ডারকে শ্রদ্ধা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ইনফান্তিনো লিখেছেন, ‘অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, নিকোলাস ওতামেন্দি। ২০২২ বিশ্বকাপজয়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালিস্ট এবং আর্জেন্টিনার হয়ে ১৩৯ ম্যাচ খেলা অন্যতম অভিজ্ঞ ফুটবলার তুমি। তোমার নেতৃত্ব ও দৃঢ়তা আর্জেন্টিনা জাতীয় দলের একটি অসাধারণ যুগ গড়ে তুলতে সাহায্য করেছে।’
তিনি আরও লেখেন, ‘বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা।’
স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর এবং রিভার প্লেটে ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলকে বিদায় জানান ওতামেন্দি। আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি পরার স্বপ্ন দেখেছি। এই জার্সি পরা ছিল ফুটবল আমাকে দেওয়া সবচেয়ে বড় সম্মান। আমি সর্বোচ্চ গর্ব, দায়িত্ব ও আত্মনিবেদন দিয়ে এই জার্সিকে প্রতিনিধিত্ব করেছি।’
২০২৬ বিশ্বকাপের ফাইনালই যে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে, সেটিকে ভাগ্যের লিখন উল্লেখ করে ওতামেন্দি বলেন, ‘আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, কিন্তু মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ জানি, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সর্বস্ব দিয়ে লড়েছি।’
পরবর্তী প্রজন্মের উদ্দেশে তিনি লেখেন, ‘কখনো বিশ্বাস হারিও না। এমন বাধা আসবে, যা অতিক্রম করা অসম্ভব মনে হবে। কিন্তু এই জার্সি সবসময় তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এটিকে রক্ষা করে। মাথা উঁচু করে লড়াই চালিয়ে যাও। আমি বিশ্বাস করি, আমাদের গল্পের পরের অধ্যায় তোমরাই লিখবে।’
সবশেষে আর্জেন্টাইন সমর্থক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওতামেন্দি বলেন, ‘শিরোপা ইতিহাসের অংশ হয়ে যায়, কিন্তু এই রঙের প্রতি ভালোবাসা আজীবন থেকে যায়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ করতে এবং বিশ্বের সবচেয়ে সুন্দর জার্সিটি পরার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, আর্জেন্টিনা। বিদায়, জাতীয় দল।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক