ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
পুনরায় পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য শুরু
ডুয়া ডেস্ক: পাকিস্তান ও বাংলাদেশ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক্সপ্রেস নিউজ জানিয়েছে, প্রথম সরকারি অনুমোদিত পণ্যের চালানটি এখন পাকিস্তানের পোর্ট কাসিম থেকে বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ পাকিস্তান থেকে ৫০,০০০ টন চাল কেনার চুক্তি করেছে। এটি ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান (টিসিপি) মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই চুক্তিটি ফেব্রুয়ারির প্রথম দিকে চূড়ান্ত হয়।
চালের এই চালান দুটি ধাপে বাংলাদেশে পৌঁছাবে। এর প্রথম ২৫,০০০ টন কনসাইনমেন্ট বর্তমানে বাংলাদেশে আসার পথে। দ্বিতীয় ব্যাচটি মার্চের প্রথম দিকে পাঠানো হবে। এই বাণিজ্য চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সরাসরি শিপিং রুটের মাধ্যমে বাণিজ্য প্রবাহ বাড়াতে সাহায্য করবে।
এটি প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের (পিএনএসসি) একটি জাহাজ সরকারি পণ্য নিয়ে বাংলাদেশের দিকে রওনা হয়েছে। যা সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তুলতে এবং কয়েক দশক ধরে বন্ধ থাকা বাণিজ্য চ্যানেল পুনরায় খুলতে সহায়ক হবে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বাণিজ্য এবং শিপিং সম্পর্ক পুনরায় শুরু হয়।
বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। এছাড়া উভয় দেশ সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের পরিকল্পনাও করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ