ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
আসামের বন্যায় একদিনে ১৪ জনের মৃ’ত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে চলমান বন্যায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের মোট সংখ্যা বেড়ে ৬১ জনে পৌঁছেছে। ভারী বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
শনিবার (২৫ জুলাই) আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চড়াইদেওসহ অন্তত তিনটি জেলার সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
টানা বর্ষণ এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। প্লাবিত এলাকাগুলোতে মানুষের দুর্ভোগ বাড়ছে এবং অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। তার ভাষ্য অনুযায়ী, বন্যার প্রভাবে প্রায় দুই হাজার গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুর্যোগে ভোগান্তিতে পড়েছেন প্রায় ১১ লাখ মানুষ। রাজ্যের একাধিক নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও জানান, দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন সার্বক্ষণিক কাজ চালিয়ে যাচ্ছে।অব্যাহত বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আসামে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতির সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না। প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ