ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিলাসবহুল হোটেলে সৌদি প্রিন্সের মৃ'ত্যু, ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের একটি পাঁচতারকা হোটেলে সৌদি আরবের ২৯ বছর বয়সী প্রিন্স আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউই আল সৌদের মৃত্যুর ঘটনায় প্রকাশিত ময়নাতদন্ত ও বিষক্রিয়া পরীক্ষার প্রতিবেদনে অতিরিক্ত অ্যালকোহল ও মাদকসেবনের তথ্য উঠে এসেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এটি আত্মহত্যা নয়; বরং একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
গত বছরের ২৫ নভেম্বর পশ্চিম লন্ডনের কেনসিংটনে অবস্থিত ম্যারিয়ট হোটেলের একটি বাথরুম থেকে প্রিন্স আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। সম্প্রতি প্রকাশিত ময়নাতদন্ত এবং টক্সিকোলজি প্রতিবেদনের ভিত্তিতে আদালতে জানানো হয়েছে, মৃত্যুর সময় তার শরীরে স্বাভাবিক মাত্রার তুলনায় প্রায় তিন গুণ বেশি অ্যালকোহল ছিল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তার শরীরে পার্টি ড্রাগ হিসেবে পরিচিত গামা-হাইড্রোক্সিবুটাইরেট (জিএইচবি), ক্যানাবিস (গাঁজা), জ্যানাক্স এবং একাধিক ব্যথানাশক ওষুধের উপস্থিতি শনাক্ত হয়েছে।
আদালতে উপস্থাপিত তথ্যে বলা হয়, দীর্ঘদিন ধরেই তিনি অতিরিক্ত মদ্যপান ও জ্যানাক্স সেবনে অভ্যস্ত ছিলেন। মৃত্যুর প্রায় তিন মাস আগে তিনি দক্ষিণ-পশ্চিম লন্ডনের প্রায়োরি ক্লিনিকে চিকিৎসা নেন, যেখানে প্রতি সপ্তাহের চিকিৎসা ব্যয় ছিল প্রায় ৩৫ হাজার পাউন্ড। পরে তিনি মার্সিসাইডের রেইনফোর্ড হল নামের আরেকটি চিকিৎসাকেন্দ্রেও ভর্তি হন।
হোটেল কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, গত বছরের ১৯ নভেম্বর এক সপ্তাহের জন্য ম্যারিয়ট হোটেলে একটি কক্ষ বুক করেছিলেন প্রিন্স আবদুল্লাহ। মৃত্যুর আগের সন্ধ্যায় সিসিটিভি ফুটেজে তাকে শেষবারের মতো ধূমপানের উদ্দেশ্যে বাইরে যেতে দেখা যায়। পরদিন পঞ্চম তলার একটি কক্ষের তালাবদ্ধ বাথরুমে জামাকাপড় পরা অবস্থায় তাকে অচেতন অবস্থায় দেখতে পান এক পরিচ্ছন্নতাকর্মী। খবর পেয়ে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
সহকারী করোনার জিন হারকিন আদালতে জানান, সিসিটিভি ফুটেজে অন্য কারও কক্ষে প্রবেশের কোনো প্রমাণ মেলেনি এবং ঘটনাস্থল থেকে কোনো চিরকুটও উদ্ধার হয়নি। এসব তথ্য পর্যালোচনার পর আদালত নিশ্চিত হয়েছে, এটি আত্মহত্যার ঘটনা নয়; অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনের কারণে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাজনিত মৃত্যু।
প্রসঙ্গত, প্রিন্স আবদুল্লাহ সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমানের এক প্রপিতামহের বংশধর ছিলেন। তার মৃত্যুর তদন্তে প্রকাশিত নতুন তথ্য ঘটনাটিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
- ২০৩০ বিশ্বকাপ কোথায় হবে, কোন ৬ দেশ খেলবে সরাসরি?
- আগামীকাল ঢাবি ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা
- বেতনের সাথে আরও যেসব সুবিধা পাবেন শিক্ষকরা
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা