ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বকাপজয়ী স্পেনকে অভিনন্দন জানাল বাংলাদেশ দূতাবাস
নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬ জয়ে স্পেনকে অভিনন্দন জানিয়েছে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্পেনের ঐতিহাসিক এ সাফল্যে দেশটির জনগণ ও জাতীয় ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়েছে দূতাবাস।
সোমবার (২০ জুন) দূতাবাসের এক বার্তায় বলা হয়, স্পেনের এই অসাধারণ অর্জন দলটির প্রতিভা, কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প ও চেতনার উজ্জ্বল প্রমাণ। একই সঙ্গে এ জয় বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্য আনন্দ ও গর্বের মুহূর্ত সৃষ্টি করেছে।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও স্পেনের সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। স্পেনের এই স্মরণীয় বিজয় উদযাপনের পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেছে দূতাবাস।
এ ছাড়া ভবিষ্যতেও স্পেনের আরও সাফল্য ও গৌরবময় অর্জন কামনা করা হয়েছে বার্তায়।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। এ নিয়ে দেশটি দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর