ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক
ডুয়া ডেস্ক : মালয়েশিয়ায় অব্যাহত রয়েছে অবৈধ অভিবাসীবিরোধী অভিযান। এই অভিযানে ৮৫ বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ৬৩০ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে দেশটির ক্লাং মেরুর একটি সেন্ট্রাল মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে অভিবাসন বিভাগ।
সকালে ক্লাং মেরুর সেন্ট্রাল মার্কেট কমপ্লেক্সে অভিযান চালানোর সময় চারপাশের পরিবেশ বিশৃঙ্খল হয়ে ওঠে। সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের একটি এনফোর্সমেন্ট টিম মার্কেটে প্রবেশ করলে সবাই এদিক-সেদিক ছুটাছুটি করতে শুরু করে। এ সময় কিছু অভিবাসী ড্রেনে শুয়ে পড়েন। অনেকেই টেবিলের নিচে গুটিয়ে বসেন। আবার কেউ কেউ এলাকা ত্যাগ করার চেষ্টা করেন।
ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, “বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য ৬৩০ জন বিদেশীকে আটক করা হয়েছে এবং ৩২ জনকে তল্লাশির পর ছেড়ে দেয়া হয়েছে। আটকদের মধ্যে ১৭ থেকে ৫৭ বছর বয়সী ৬২৮ জন পুরুষ এবং দু’জন নারী রয়েছেন। যার মধ্যে ৫৩০ জন মিয়ানমারের নাগরিক, ৮৫ জন বাংলাদেশী, নয়জন ইন্দোনেশিয়ান, পাঁচজন ভারতীয় এবং একজন নেপালি অবৈধ অভিবাসী রয়েছেন।”
জাফরি আরও বলেন, “আটকরা ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের অধীনে অপরাধ করেছেন, যার মধ্যে রয়েছে বৈধ ভ্রমণ নথির অভাব, ভিসার শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ