ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
এসএসসি পাসেই স্থাপত্য অধিদপ্তরে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজস্ব খাতভুক্ত ১২ থেকে ২০তম গ্রেডের ৯টি পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ১২ জুলাই প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৫ জুলাই সকাল ১০টা থেকে, যা চলবে আগামী ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: স্থাপত্য অধিদপ্তর
পদের বিবরণ:
১. ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-২)পদসংখ্যা: ২টিবেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
২. লাইব্রেরিয়ানপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
৩. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরপদসংখ্যা: ৩টিবেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. ড্রাফটসম্যান (নকশাকার) (গ্রেড-৪)পদসংখ্যা: ১১টিবেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকপদসংখ্যা: ৫টিবেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৭. সহকারী টেলিফোন অপারেটরপদসংখ্যা: ১টিবেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৮. গাড়িচালকপদসংখ্যা: ৪টিবেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৯. অফিস সহায়কপদসংখ্যা: ৫টিবেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
নারী ও পুরুষ-উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ২০২৬ সালের ১ জুলাই তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ফি
টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি জমা দিতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সব গ্রেডে অনগ্রসর প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা। অনলাইনে আবেদনপত্র পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময়
আগামী ৬ আগস্ট ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতি ও অন্যান্য বিস্তারিত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)