ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
ধর্মীয় বিভাজন নয়, সব সম্প্রদায়কে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: সরকার দেশে কোনো ধরনের ধর্মীয় বিভাজন চায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সব ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতেই সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির অডিটোরিয়ামে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার সব সময় আপনাদের পাশে আছে। আপনাদের সঙ্গে যে ঐক্য স্থাপিত হয়েছে, তা অটুট থাকবে। সরকার সব ধর্মের সেবকদের জন্য যে ভাতা প্রদান করেছে, এর আগে কোনো সরকার তা করতে পারেনি। সরকার যে উন্নয়নের কথা দিয়েছে, তা মনে রাখার চেষ্টা করবে।’
তিনি আরও বলেন, ‘সব ধর্মের, বর্ণের মানুষ নিয়ে আমরা কাজ করতে চাই। সরকার ধর্মীয় বিভাজন চায় না। সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বিগত নির্বাচনে আপনারা যে সহযোগিতা করেছেন, তা সব সময় মনে রাখার চেষ্টা করব। আমরা একসঙ্গে এগিয়ে যাব। বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু এবং ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস।
আলোচনা সভা শেষে বেলা আড়াইটার দিকে রথযাত্রার উদ্বোধন করা হয়। বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে শোভাযাত্রাটি স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির অভ্যর্থনা, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল ও পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে।
আয়োজনের নবম দিনে, আগামী ২৪ জুলাই বেলা তিনটায় একই পথে উল্টো রথযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে ফিরে আসবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)