×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ইসরাইলি নাগরিক পেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী

২০২৬ জুলাই ১৬ ১৬:১৫:৫৭

ইসরাইলি নাগরিক পেলেই বহিষ্কার করবে মালয়েশিয়া: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, দেশটিতে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে দেশ থেকে বের করে দেওয়া হবে।

বুধবার (১৫ জুলাই) এ ঘোষণা দেন তিনি। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, আনোয়ার ইব্রাহিম বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগটি তদন্ত করছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।

তিনি বলেন, ‘আমরা যদি কোনো ইসরাইলিকে খুঁজে পাই, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হবে। কারণ আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না।’

মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ায় বিশেষ অনুমতি ছাড়া দেশটিতে ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশ সাধারণত নিষিদ্ধ।

জোহরভিত্তিক স্টার্টআপ কমিউনিটি ‘নেটওয়ার্ক স্কুল’-সংক্রান্ত অভিযোগের পর জোহর রাজ্য সরকার ফেডারেল পর্যায়ে তদন্তের আহ্বান জানায়। এর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত শুরু করেছে।

এদিকে বুধবার দেশটির অভিবাসন বিভাগ জানায়, ফরেস্ট সিটি আন্তর্জাতিক কমিউনিটিতে তল্লাশি চালিয়ে ২৬৬ জন বিদেশিকে পরীক্ষা করা হয়েছে। তাদের সবার কাছেই বৈধ অভিবাসনসংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বর্তমানে দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই। সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি... বিস্তারিত

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি... বিস্তারিত