×

ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

২০২৬ জুলাই ১৪ ১০:১১:৩৩

আজ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

ডুয়া ডেস্ক: রাজধানীতে প্রতিদিন নির্ধারিত সাপ্তাহিক ছুটির কারণে বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। তাই কেনাকাটার পরিকল্পনা থাকলে বের হওয়ার আগে কোন কোন মার্কেট খোলা বা বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার বেশ কয়েকটি এলাকার দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকবে।

আজ যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে সেগুলো হলো— কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা এবং লালমাটিয়া।

এছাড়া আজ বন্ধ থাকবে ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট এবং অর্কিড প্লাজা।

তবে নিয়মিত সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও ঈদ উপলক্ষে আজ বসুন্ধরা সিটি শপিং মল খোলা থাকবে। গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে রাজধানীর বাসিন্দাদের কেনাকাটায় বের হওয়ার আগে সংশ্লিষ্ট মার্কেটের খোলা বা বন্ধ থাকার তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত