ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এ তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ কিংবা তাদের ভাষায় ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংস্থাটির দাবি, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ মানেনি। তাদের মধ্যে একটি জাহাজ নিজস্ব ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল বলে অভিযোগ করা হয়েছে। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে নতুন কোনো হামলা বা নিয়ম ভঙ্গের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আইআরজিসি।
আইআরজিসির এ ঘোষণার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথটির পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ