ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
২০ ঘণ্টা পানির নিচে রাশমিকার দুঃসাহসিক অ্যাকশন শুটিং
বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা তার আসন্ন চলচ্চিত্র ‘মাইসা’–এর একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে বডি ডাবলের সহায়তা ছাড়াই টানা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে অভিনয় করেছেন। নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম নারী-কেন্দ্রিক পানির নিচের অ্যাকশন দৃশ্য।
বৃহস্পতিবার (৯ জুলাই) পরিচালক রাভিন্দ্রা পুল্লে ইনস্টাগ্রামে শুটিংয়ের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিতে রাশমিকাকে ওয়েটস্যুট পরে ডুবুরিদের সঙ্গে পানির মধ্যে দৃশ্যধারণের প্রস্তুতি নিতে এবং নির্দেশনা শুনতে দেখা যায়।
নির্মাতাদের এক বিবৃতিতে জানানো হয়, দুই দিনে প্রায় ২০ ঘণ্টা পানির নিচে থেকে দৃশ্যটির শুটিং সম্পন্ন করেন রাশমিকা। পুরো দৃশ্যেই তিনি নিজেই অভিনয় করেছেন; কোনো বডি ডাবল বা স্টান্ট ডাবলের সহায়তা নেননি।
পরিচালক রাভিন্দ্রা পুল্লে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এটি ভারতীয় সিনেমার প্রথম নারী-নেতৃত্বাধীন পানির নিচের অ্যাকশন দৃশ্য। তার ভাষায়, রাশমিকা মান্দানার নেতৃত্বে দর্শক এমন একটি লড়াই দেখতে যাচ্ছেন, যা এর আগে ভারতীয় সিনেমায় দেখা যায়নি।
তিনি আরও জানান, অ্যাকশন দৃশ্যটির শুটিং শেষ হয়েছে এবং খুব শিগগিরই সিনেমাটির টিজার প্রকাশের ঘোষণা দেওয়া হবে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে রাশমিকা লিখেছেন, ‘আমি জানি, কিছুদিন ধরে খুব একটা দেখা যাচ্ছিল না। কারণ আমরা এই কাজটাই করছিলাম। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। হয়তো আমরা একটু পাগলামিই করেছি, কিন্তু এটাই আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে।’
রাভিন্দ্রা পুল্লে পরিচালিত এবং আনফর্মুলা ফিল্মস প্রযোজিত ‘মাইসা’ আদিবাসী অঞ্চলের পটভূমিতে নির্মিত একটি ইমোশনাল অ্যাকশন-থ্রিলার। এটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের প্রথম নারী-কেন্দ্রিক প্যান-ইন্ডিয়ান অ্যাকশন চলচ্চিত্র।
নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শিগগিরই এর মুক্তির তারিখ ও টিজার প্রকাশ করা হবে।
এদিকে রাশমিকাকে সর্বশেষ দেখা গেছে হিন্দি চলচ্চিত্র ‘ককটেল ২’–এ। হোমি আদাজানিয়া পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী ছিলেন শহিদ কাপুর ও কৃতি স্যানন। মিশ্র প্রতিক্রিয়া পেলেও সিনেমাটি বিশ্বব্যাপী ১৪০ কোটির বেশি রুপি আয় করেছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর