ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
জাতীয় পরিবেশ পদক ২০২৫ পাচ্ছেন ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিবেশ পদক-২০২৫-এর জন্য চূড়ান্তভাবে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। এ–সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
গণমাধ্যমে পাঠানো প্রজ্ঞাপনে, রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯)’ অনুযায়ী বিভিন্ন পর্যায় ও শ্রেণিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের দুই তোলা ওজনের স্বর্ণের বাজারমূল্য, ৫০ হাজার টাকার চেক, একটি ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হবে।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে মনোনীত হয়েছেন আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কুমারিয়াবাড়ী, কাজিপুর, সিরাজগঞ্জের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী। তাঁর গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার দৌলতপুরে।
পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন। তাঁর ঠিকানা গাজীপুর সদর।
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সালাম। তাঁর স্থায়ী ঠিকানা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আলিগাঁও।
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ বিভাগে প্রতিষ্ঠান পর্যায়ে মনোনীত হয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদ বিন আব্দুস সালাম।
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে প্রাতিষ্ঠানিক পর্যায়ে মনোনয়ন পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস। প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন।
এ ছাড়া পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার বিভাগে প্রাতিষ্ঠানিক পর্যায়ে মনোনীত হয়েছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) ড. নার্গীস আক্তার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)