ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, আবেদন যেভাবে
ডুয়া ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ইনভেন্টরি কন্ট্রোল বিভাগে ট্রেইনি এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে। গত ৮ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনি এক্সিকিউটিভ পদে নিয়োগ দেওয়া হবে। পদসংখ্যা নির্ধারিত নয়।
আবেদনের জন্য প্রার্থীদের বিবিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সংখ্যা ও তথ্য বিশ্লেষণে দক্ষতা এবং কম্পিউটারে এমএস এক্সেল ব্যবহারে পারদর্শিতা থাকতে হবে। এ পদে আবেদন করতে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
এটি পূর্ণকালীন (ফুলটাইম) চাকরি। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩২ বছরের মধ্যে। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হতে পারে।
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া নির্বাচিত কর্মীরা মোবাইল বিল, টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া সংশ্লিষ্ট অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর