ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
বসবাসযোগ্য ঢাকা গড়তে পরিবেশ সচেতনতায় জোর প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাকে বসবাসের উপযোগী শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ এবং জনগণের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। সভ্য দেশ হয়েও যেভাবে যত্রতত্র কলকারখানা গড়ে তোলা হচ্ছে, তা কাম্য নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের বেশিরভাগ মানুষ পরিবেশ সম্পর্কে অজ্ঞ। তাই পরিবেশ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
গাছ লাগানোর ক্ষেত্রেও পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোন পরিবেশে কী ধরনের গাছ লাগানো উচিত, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে ইউক্যালিপটাসের মতো ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। পাশাপাশি বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতটি শ্রেণিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, গত সোমবার (৬ জুলাই) বিশ্বের প্রভাবশালী সাময়িকী ইকোনমিস্ট গ্রুপের গবেষণা বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের বসবাসের অযোগ্য ১৭৩টি শহরের তালিকা প্রকাশ করে। ওই তালিকায় বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল রাজধানী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ