ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ওমানে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ডুয়া ডেস্ক : ওমানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে ওমানের বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দোকার মিসবাহ-উল-আজিমের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা।
পরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, জাতীয়তাবাদী দল বিএনপি, বন্ধু সমাজ, বাংলাদেশ স্কুল মাস্কাট, চট্টগ্রাম সমিতি ওমানসহ বিভিন্ন সংগঠনের নেতারা ও প্রবাসী বাংলাদেশিরা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দূতাবাসের হলরুমে আয়োজিত আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এরপর দিবসের গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ