ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
নেতানিয়াহুর ওপর নিষেধাজ্ঞা চাইলেন ৭১ ব্রিটিশ এমপি
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির বিচারবিষয়ক মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের কয়েকজন এমপি। খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।
স্কাই নিউজের প্রতিবেদনের বরাতে জানানো হয়েছে, গত সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৭১ জন ব্রিটিশ এমপি ও লর্ডস সদস্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানান।
চিঠিতে বলা হয়, ‘ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ও নথিভুক্ত নির্যাতনের দায় ইসরাইল সরকারের, যার মধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুও রয়েছেন।’
লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডানের নেতৃত্বে পাঠানো ওই চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি এবং ৭ জন লর্ডস সদস্যসহ বিভিন্ন দলের আইনপ্রণেতারা স্বাক্ষর করেন।
আইনপ্রণেতারা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়্যারিভ লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ‘দায়মুক্তির অবসান ঘটাতে’ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।
চিঠিতে আরও বলা হয়, গত বছর ইসরাইলের ডানপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির ও বেজালেল স্মোটরিচের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে তারা স্বাগত জানালেও, তা ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরাইল সরকারের আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারেনি। বরং এরপর পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে এবং ‘প্রায় সম্পূর্ণ দায়মুক্তি’ তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে।
চিঠিতে জাতিসংঘের ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদনেরও উল্লেখ করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের ওপর নির্যাতন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, ব্যাপক হত্যাকাণ্ড, জীবনধারণের উপকরণ ধ্বংস এবং বঞ্চনার মাধ্যমে শাস্তি দেওয়ার অংশ হিসেবে নির্যাতন একটি নিয়মিত পদ্ধতিতে পরিণত হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)