ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
নিজস্ব প্রতিবেদক: টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৮৬ টাকা।
সোমবার (৬ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ মূল্য একই দিন দুপুর ১২টা থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম ১৯ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি ভরির দাম দাঁড়াচ্ছে প্রায় ২ লাখ ২৫ হাজার ২৮৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম ১৮ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির মূল্য হবে প্রায় ২ লাখ ১৫ হাজার ১২১ টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রাম ১৫ হাজার ৮৪০ টাকা হিসেবে প্রতি ভরির দাম হবে প্রায় ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা।
অন্যদিকে, সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রাম ১২ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে ভ্যাটসহ প্রতি ভরির মূল্য দাঁড়াবে প্রায় ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
একই বিজ্ঞপ্তিতে রুপার অলংকারের ভ্যাটসহ বিক্রয়মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৪২০ টাকা হিসেবে প্রতি ভরির মূল্য হবে প্রায় ৪ হাজার ৮৯৯ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৪০০ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির দাম হবে প্রায় ৪ হাজার ৬৬৬ টাকা। ১৮ ক্যারেট রুপার প্রতি গ্রাম ৩৪৫ টাকা হিসেবে প্রতি ভরির মূল্য দাঁড়াবে প্রায় ৪ হাজার ২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার প্রতি গ্রাম ২৬০ টাকা নির্ধারণ করায় প্রতি ভরির দাম হবে প্রায় ৩ হাজার ৩৩ টাকা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী