ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
গোপনে বিয়ের কারণ জানালেন অভিনেত্রী মৌসুমী
বিনোদন ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ মা হতে চলেছেন। অথচ এতদিন কেউ জানতেন না, তিনি কবে বিয়ে করেছেন। দীর্ঘদিন গোপন রাখার পর শুক্রবার (৩ জুলাই) প্রকাশ্যে আনেন নিজের বিয়ের খবর। একই সঙ্গে জানান, কেন আবদুল ওয়াদুদকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসুমী হামিদ জানান, তিনি তার ‘বেস্ট ফ্রেন্ড’কেই বিয়ে করেছেন। পাশাপাশি প্রথমবারের মতো মা হওয়ার সুখবরও ভাগ করে নেন। এ খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
অভিনয়জীবনে প্রায় দুই দশকের পথচলায় নানা সংগ্রাম ও প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন মৌসুমী হামিদ। সেই দীর্ঘ পথ পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি। তার স্বামীর নাম আবদুল ওয়াদুদ। তাদের ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্কই শেষ পর্যন্ত দাম্পত্যে রূপ নিয়েছে।
কেন নিজের সেরা বন্ধুকেই বিয়ে করলেন এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার সবকিছুতেই ওয়াদুদ পাশে থাকে। দুজনই একটা সময় একা ছিলাম। দুজনই সংসার করতে চেয়েছিলাম; কিন্তু ব্যাটে–বলে মিলছিল না।’
তিনি আরও বলেন, ‘জীবনে তো এমনটি কখনো কখনো হয় হয়তো সামনেই আপনজন থাকে, কিন্তু নজরে পড়ে না। আমি চাইতাম সংসারি হতে, সেও এমনটিই চাইত। নিজেদের মধ্যে আড্ডা-কথাবার্তার মধ্য দিয়ে মনে হয়েছে আমরা কেন সেরা বন্ধু থেকে পার্টনার হতে পারি না? আমাদের নিজেদের প্রতি সেই সম্মানটা আছে। আমাদের স্বপ্নটাও এক। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই এবং পরে আমরা বিয়ে করি।’
মা হওয়ার অনুভূতির কথা জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমি চাই এখন আমার একটা সুস্থ বাচ্চার জন্ম হোক। তাকে সুন্দর একটি পরিবেশ দিই। আমার স্বপ্নটাই এখন আগামী দিনকে ঘিরে। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমার স্বপ্নটাকে পরিপূর্ণতা দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আর একটা কথা আমি সব সময় উপলব্ধি করেছি, জীবনে যেমন ভালো বন্ধু দরকার, ঠিক তেমনই জীবনে ভালো পার্টনার দরকার, যে সব সময় বন্ধুর মতো পাশে থাকে।’
অনাগত সন্তানের কথা বিবেচনায় রেখে প্রায় দুই মাস ধরে শুটিং থেকে দূরে রয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তবে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান অ্যাডসেলারেট টেকনোলজিস লিমিটেডে নিয়মিত সময় দিচ্ছেন। তিনি ও তার স্বামী যৌথভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন।
মৌসুমী হামিদের ভাষ্য, তার প্রতিষ্ঠান বিনামূল্যে পাবলিক ওয়াই-ফাই সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডকে লোকেশনভিত্তিক বিজ্ঞাপন ও ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল অভিজ্ঞতার মাধ্যমে নির্দিষ্ট গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য