ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ইনক্রিমেন্ট নিয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ইনক্রিমেন্ট কার্যকরের সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সংস্থাটি জানিয়েছে, চলতি জুলাই মাস থেকেই ইনক্রিমেন্ট কার্যকর হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ইনক্রিমেন্ট যুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন।
তিনি জানান, এমপিওভুক্ত জনবলের জুলাই-২০২৬ মাসের ইনক্রিমেন্ট সংযুক্তকরণসহ অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে অঞ্চল থেকে অনুমোদিত এমপিও আবেদন ডাউন করা হবে।
এ কারণে জুলাই-২০২৬ মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল ডাউন হতে কয়েকদিন বিলম্ব হতে পারে বলেও জানান তিনি।
এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়েছেন মাউশির ইএমআইএস সেলের এই কর্মকর্তা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত