ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
মা হচ্ছেন মৌসুমী , জানালেন দ্বিতীয় বিয়ের খবর
বিনোদন ডেস্ক: চলতি বছরের মার্চে বিচ্ছেদের খবর প্রকাশের পর আলোচনায় আসেন অভিনেত্রী মৌসুমী হামিদ। সে সময় জানা যায়, স্বামীর পরকীয়ার জেরে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে। গত বছরের নভেম্বর থেকেই আলাদা থাকছিলেন তারা। তবে বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। এবার একসঙ্গে দুটি সুখবর জানালেন তিনি-মা হতে চলেছেন এবং দ্বিতীয়বার বিয়েও করেছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের অন্তঃসত্ত্বার খবর জানান মৌসুমী হামিদ। অনুষ্ঠানে সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মা হতে চলেছি রে, এই দেখ আমার সন্তান।’
মা হওয়ার খবরের পাশাপাশি দ্বিতীয় বিয়ের বিষয়টিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী। লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসার পর এ বিষয়ে নীরব ছিলেন তিনি। দ্বিতীয় বিয়ের বিষয়টিও এতদিন প্রকাশ করেননি।
মৌসুমী বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এজন্য স্বামীসহ এসেছি মা হওয়ার খবর দিতে।’
এ সময় উপস্থিতদের সঙ্গে নিজের স্বামী আব্দুল ওয়াদুদের পরিচয় করিয়ে দেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, তাদের বিয়ে হয়েছে বেশ আগেই। তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’
এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। পারিবারিক সিদ্ধান্তে অনুষ্ঠিত সেই বিয়ের সময় মৌসুমী জানিয়েছিলেন, রানার সঙ্গে তার দুই বছরের পরিচয় ছিল। পরে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
লাক্স সুপারস্টার সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মৌসুমী হামিদ। এরপর ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য