ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি শুরু, তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনকে ঘিরে রাজধানী তেহরানে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় গত ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়া এই নেতার জন্য চার মাস পর ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও জানাজার কর্মসূচির আয়োজন করেছে দেশটি। ইতোমধ্যে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিনটি মধ্য তেহরানে তার নিহত হওয়ার স্থানে নিয়ে যাওয়া হয়।
ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানায়, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনির মরদেহ বহনকারী কফিনটি তার শাহাদাতস্থলে নেওয়া হয়েছে।
এই আকস্মিক শোভাযাত্রার মধ্য দিয়েই শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বৃহৎ রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
রাজধানীতে কফিন পৌঁছানোর পর নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং দ্বিতীয় দফা হামলার আশঙ্কাকে গুরুত্ব দিয়েই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে তেহরানের বিভিন্ন এলাকায় কালো পোশাক পরিহিত মানুষকে জাতীয় পতাকা হাতে শোক প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তাদের হাতে ছিল প্রয়াত নেতা খামেনির প্রতিকৃতি।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধাপে ধাপে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, তার কফিন একটি ছোট কক্ষে রাখা হয়েছে, যার চারপাশ ইরানের জাতীয় পতাকা দিয়ে সজ্জিত।
ছবিতে আরও দেখা যায়, কফিনের ওপর সাদা হরফসংবলিত একটি লাল পতাকা বিছিয়ে রাখা হয়েছে। এটি ইমাম হোসেন (আ.)-এর মাজারে ব্যবহৃত পবিত্র পতাকা।
শিয়া মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (আ.)-এর শাহাদাতের স্মৃতিবিজড়িত এই পতাকাকে ইরানি সরকার ‘প্রতিরোধ, ত্যাগ ও সত্যের প্রতি অবিচল নিষ্ঠার প্রতীক’ হিসেবে উল্লেখ করেছে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় খামেনির মরদেহ তেহরানের একটি মসজিদে নেওয়া হয়, যেখানে দেশটির শীর্ষ সরকারি ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। আগামী কয়েক দিনের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা ও আনুষ্ঠানিক প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ