ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
চীনে সম্পূর্ণ বিনা মূল্যে মাস্টার্স, জেনে নিন বিস্তারিত
পার্থ হক: চীনের বেইজিংয়ের সিনহুয়া ইউনিভার্সিটি বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর ২০২৬।
১৯১১ সালে প্রতিষ্ঠিত চীনের বেইজিংভিত্তিক সিনহুয়া ইউনিভার্সিটি দেশটির অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। একাডেমিক উৎকর্ষের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই বিশ্ববিদ্যালয়ের ২০টি স্কুল ও ৫৭টি বিভাগে বিজ্ঞান, প্রকৌশল, কলা ও সাহিত্য, সামাজিক বিজ্ঞান এবং চিকিৎসাবিজ্ঞান বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করেন।
যেসব সুবিধা মিলবে
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন-
সম্পূর্ণ টিউশন ফি।
বিমানে যাওয়া-আসার খরচ।
থাকা-খাওয়া ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য মাসিক উপবৃত্তি।
বইপত্র কেনার জন্য ভাতা।
স্বাস্থ্যবিমা।
ভ্রমণ ভাতা।
আবেদনের যোগ্যতা
স্কলারশিপের জন্য আবেদনকারীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ১ আগস্ট ২০২৭ তারিখে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং ২৯ বছরের কম হতে হবে। পাশাপাশি নেতৃত্বের দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
আবেদনের সঙ্গে ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে পরীক্ষার স্কোর জমা দিতে হবে। এ ক্ষেত্রে টোয়েফল আইবিটিতে ন্যূনতম স্কোর ১০০, আইইএলটিএসে ন্যূনতম ৭ অথবা কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিসিয়েন্সি (সি২)-তে ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সঙ্গে জীবনবৃত্তান্ত (সিভি), অনলাইন আবেদনপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, তিনটি রেফারেন্স লেটার, আইইএলটিএস স্কোর, স্টেটমেন্ট অব পারপাস, লিডারশিপ পারপাস প্রবন্ধ এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্র (যদি থাকে) জমা দিতে হবে।
আবেদন যেভাবে
আবেদন করতে হবে অনলাইনে। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য ‘শোয়ার্জম্যান স্কলারস’ প্রোগ্রামের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান