ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই হবে না’, সালমানকে প্রযোজকের চ্যালেঞ্জ
বিনোদন ডেস্ক: বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খান দীর্ঘদিন ধরেই মুম্বাই চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে পরিচিত। বলিউডে তাকে ঘিরে যেমন বহু শিল্পীর ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব রাখার আলোচনা রয়েছে, তেমনি অনেকের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগও বিভিন্ন সময় উঠে এসেছে। একই সঙ্গে তার দানশীলতা ও মানবিক কর্মকাণ্ডের উদাহরণও কম নয়।
বলিউডে সালমান খানের প্রভাব নিয়ে নানা আলোচনা চলমান থাকলেও এবার তাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক অমিত জানি। তার ভাষ্য, ‘নিজেকে বলিউডের বাপ ভাবলেই প্রভাব খাটানো যায় না।’
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো বিতর্কের সূত্রপাত ‘কালা হিরণ’ (কৃষ্ণসার হরিণ) নামের একটি সিনেমাকে কেন্দ্র করে। দুই দশক আগে রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জড়িয়েছিলেন সালমান খান। সেই বহুল আলোচিত ঘটনাকে উপজীব্য করে সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ার পর আইনি জটিলতায় পড়েন প্রযোজক অমিত জানি।
নিজের অতীতের বিতর্কিত ঘটনাকে ঘিরে নির্মিত এই সিনেমার মুক্তি ঠেকাতে সম্প্রতি ভারতের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সালমান খান। তবে আদালত থেকে এ বিষয়ে কোনো স্বস্তি পাননি তিনি।
যদিও সিনেমার নির্মাতারা কোথাও সরাসরি সালমান খানের নাম উল্লেখ করেননি, তবু অভিনেতার দাবি, ছবিটির পোস্টার ও ট্রেলার দেখলে স্পষ্ট বোঝা যায়, এর গল্প তাকে ঘিরেই নির্মিত হয়েছে।
এই আইনি প্রক্রিয়ার মধ্যেই এক বিবৃতিতে সালমান খানকে উদ্দেশ করে কঠোর মন্তব্য করেন প্রযোজক অমিত জানি।
তিনি বলেন, ‘আজও সালমান খান দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না। ছবিটির ওপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি এবং মামলার শুনানি ৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে, আদালতের কাছে তারকা বা গ্ল্যামারের কোনো গুরুত্ব নেই। নিজেকে বলিউডের বাবা বা জনক বললেই ‘কালা হিরণ’-এর মুক্তি আটকে যাবে না। আমি এই সিনেমাটিকে ৮ হাজার স্ক্রিনে রিলিজ করব এবং একই সঙ্গে সারা বিশ্বেও মুক্তি পাবে আমার সিনেমা।’
এদিকে, এই বিতর্ক ও আইনি প্রক্রিয়া নিয়ে এখন পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি সালমান খান। তবে আইনি জটিলতার কারণে ‘কালা হিরণ’ সিনেমাটি বর্তমানে ভারতীয় বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা