ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘সত্য, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে সবসময় দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সত্য, ন্যায়, গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০২৪ সালের গণ-অভ্যুত্থান প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বুধবার(১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় সকল সময়, সব মুহূর্তে সত্য, ন্যায় এবং গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে, আমাদের ছাত্রজীবনে এবং বর্তমানেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। সর্বশেষ ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। শুধু আন্দোলনে অংশ নেয়নি, আন্দোলনকে সফল ও বিজয়ী করেছে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘৫২, ৬২, ৬৯, ৭০, ৯০ অথবা ২৪ প্রতিটি ঐতিহাসিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষকের মর্যাদার পাশাপাশি গণতন্ত্র এবং স্বাধীনতার পক্ষে দাঁড়ানোই এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় পরিচয়।’
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে যেসব শিক্ষক ও ব্যক্তিত্ব বিশ্ববিদ্যালয়কে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন এবং যারা এখন আর বেঁচে নেই, তাদেরও স্মরণ করেন।
ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘৫২-র ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থান পর্যন্ত যারা শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের ভূমিকার কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধির প্রশ্নে অতীতের মতো বর্তমানেও সংগঠনটি সক্রিয় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বলেন, ‘অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছিলাম। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি, সমৃদ্ধি এবং এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অতীতেও ভূমিকা রেখেছি, এখনও রাখছি এবং ভবিষ্যতেও রাখব।’
বক্তব্যের শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সবার প্রতি অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)